কিউআর কোড
Foodi - Food Delivery

Foodi - Food Delivery

7.8.3 Foodi Express Ltd. দ্বারা
(0 রিভিউ) মার্চ 01, 2026
পছন্দের তালিকা
Foodi - Food Delivery Foodi - Food Delivery Foodi - Food Delivery Foodi - Food Delivery Foodi - Food Delivery Foodi - Food Delivery

সর্বশেষ ভার্সন

ভার্সন
7.8.3
আপডেট
মার্চ 01, 2026
ডেভেলপার
Foodi Express Ltd.
ক্যাটাগরি
টুলস
প্ল্যাটফর্ম
অ্যান্ড্রয়েড
ইনস্টল
0
লাইসেন্স
Free
প্যাকেজের নাম
com.foodiBd
পেজ ভিজিট করুন

Foodi - Food Delivery সম্পর্কে আরও

Foodi - Food Delivery অ্যাপের মাধ্যমে আপনার প্রিয় রেস্তোরাঁর খাবার এবং নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী দ্রুত আপনার বাড়িতে পান। Foodi বাংলাদেশে অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারির সেরা সমাধান।
আপনি কি একজন ভোজনরসিক, যিনি সুস্বাদু খাবারের খোঁজে সদা ব্যস্ত? অথবা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য দ্রুত পেতে চান, কিন্তু বাজারের ভিড় এড়াতে ইচ্ছুক? আপনার এই সকল চাহিদার নির্ভরযোগ্য সমাধান হলো ফুডি। দেশের সেরা রেস্তোরাঁগুলো থেকে আপনার পছন্দের খাবার এবং দৈনন্দিন জীবনের সব আবশ্যকীয় সামগ্রী, ফুডি দ্রুততম সময়ে আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। এটি শুধু একটি ডেলিভারি সার্ভিস নয়, এটি আপনার ব্যস্ত জীবনে সুবিধার এক নতুন মাত্রা যোগ করে।

ফুডি শুধু একটি অ্যাপ নয়, এটি আপনার রান্নাঘরের এক্সটেনশন এবং স্বাদের এক বিশাল জগত। কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, চুই ঝাল, কালা ভুনা'র মতো দেশীয় ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বার্গার, পিৎজা, পাস্তা, ফ্রাইড চিকেন'এর মতো আন্তর্জাতিক পছন্দের সব খাবার এখন এক ট্যাপের দূরত্বে। ছুটির দিনে বাজার বা সুপারমার্কেটে না গিয়ে মুদি, ওষুধ, ব্যক্তিগত যত্নের পণ্যসহ দৈনন্দিন প্রায় সবকিছুই অর্ডার করতে পারবেন, আর ফুডি নিশ্চিত করবে সেই দিনই আপনার কাছে পৌঁছে যাওয়া। আকর্ষণীয় ছাড় এবং অফার সহকারে এই সকল সেবা বর্তমানে বাংলাদেশের প্রায় সকল প্রধান শহর এবং এর আশেপাশের এলাকায় উপলব্ধ।

ফুডি'তে অর্ডার করার প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং স্বচ্ছন্দ। প্রথমে আপনার ঠিকানা নির্বাচন করুন, এরপর পছন্দের রেস্তোরাঁ অথবা প্রয়োজনীয় পণ্য সম্বলিত দোকানটি বেছে নিন। আপনার নির্বাচিত সামগ্রী প্রস্তুত হলে, আমাদের নিবেদিত রাইডার দ্রুততম সময়ে আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে। ২০২২ সালে যাত্রা শুরু করা ফুডি, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ইউএস বাংলা গ্রুপ এর একটি গর্বিত অংশ। এভিয়েশন, রিয়েল এস্টেট, ই-কমার্স এবং প্রযুক্তির মতো বিভিন্ন খাতে ইউএস বাংলা গ্রুপ এর দীর্ঘদিনের অভিজ্ঞতা ফুডি'র প্রতিটি ধাপে নির্ভরযোগ্যতার স্বাক্ষর বহন করে। ১৫০০+ রেস্তোরাঁ এবং ১০০,০০০+ এর বেশি পণ্য নিয়ে ফুডি আপনার সেরা পছন্দ হতে প্রস্তুত।

অ্যাপটিকে রেট দিন

মন্তব্য ও রিভিউ দিন

ব্যবহারকারীর রিভিউ

0 টি रिवিউর উপর ভিত্তি করে
5 স্টার
0
4 স্টার
0
3 স্টার
0
2 স্টার
0
1 স্টার
0
মন্তব্য ও রিভিউ দিন
আমরা আপনার ই-মেইল অন্য কারো সাথে শেয়ার করব না।